calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ট্রেনের টিকিট প্রত্যাশীরা ভোগান্তিতে সার্ভার সমস্যা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ট্রেনের টিকিট প্রত্যাশীরা ভোগান্তিতে সার্ভার সমস্যা

সার্ভার সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের ঈদের টিকিট প্রত্যাশীরা। শনিবার সকাল থেকে এ বিষয়ে বিভিন্ন অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। তবে কর্তৃপক্ষ বলছে, একসঙ্গে অনেক লোক ঢোকায় সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। ‘বাংলাদেশ রেলওয়ে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল ২০২৩ • বিকাল ০৪:৩৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৩ বার পঠিত

ওয়েবসাইটে লগইন করতে না পারার অভিযোগ করেছেন মোহাম্মদ হৃদয় নামে এক টিকিট প্রত্যাশী। তিনি বলেন, আজ টিকেট কাটতে গিয়ে যে দুইটা সমস্যা বেশি দেখা দিচ্ছে, তা হচ্ছে সার্ভারে লগইন করা যায় না। আর সিট সিলেক্টিংয়ে ডান্সিং করে। 

তিনি প্রশ্ন করে বলেন, এখন কথা হচ্ছে সার্ভার নাকি যথেষ্ট শক্তিশালী করে তৈরি করা হয়েছে। তাহলে লগইন করা যাচ্ছে না কেন? কোথায় গেল সার্ভার ক্যাপাবিলিটি?

অভিযোগের বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, অতিরিক্ত ভিজিটর প্রথম মিনিটেই প্রবেশ করায় সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। তিনি দাবি করেন, এদিন প্রথম মিনিটেই ১৩ লাখ ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করেছে।

প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। এবার ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রা শুরুর ১০ দিন আগে থেকে কেনা যাচ্ছে ট্রেনের টিকিট। 

রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডটকম এর আগে জানিয়েছে, তারা প্রতি মিনিটে ৮ হাজার টিকিট বিক্রি করতে সক্ষম।  একসঙ্গে ১০ লাখ লোক তাদের সাইটে প্রবেশ করতে পারবে বলেও জানানো হয়।  তাদের ও রেলওয়ে কর্তৃপক্ষের দাবি যদি সঠিক হয়, তাহলে এদিন ধারণক্ষমতার চেয়েও তিন লাখ বেশি ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করেছে।

tag ট্যাগ: #2222