calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / যেটি দিয়ে জোড়া লাগবে ভাঙা হাড়‘গ্লু গান’ কী?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

যেটি দিয়ে জোড়া লাগবে ভাঙা হাড়‘গ্লু গান’ কী?

ভাঙা হাড় সারাতে ভবিষ্যতে হয়তো আর প্লাস্টার, ধাতব স্ক্রু বা জটিল অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এমন একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা দেখতে অনেকটা ‘গ্লু গান’-এর মতো এবং এর সাহায্যে দ্রুত ও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ মার্চ ২০২৬ • বিকাল ০৫:৩১
history আপডেট: ৬ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৬ বার পঠিত

অস্ট্রেলিয়ার গবেষকদের তৈরি এই প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে বিশেষ জৈব আঠা এবং থ্রি-ডি প্রিন্টিং কলমসদৃশ একটি যন্ত্র, যার নাম বায়োপেন। এই যন্ত্রের মাধ্যমে ভাঙা হাড়ের স্থানে বিশেষ জেল প্রয়োগ করা হয়। এরপর অতিবেগুনি রশ্মি বা বিশেষ আলো প্রয়োগ করলে আঠাটি দ্রুত শক্ত হয়ে হাড়ের মতো মজবুত কাঠামো তৈরি করে।

গবেষকদের মতে, এ পদ্ধতি ব্যবহারে ভাঙা হাড় দ্রুত জোড়া লাগতে পারে এবং দীর্ঘদিন প্লাস্টার বা ধাতব যন্ত্রপাতির ওপর নির্ভরতা কমে আসবে। বিশেষ করে অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা সরাসরি ক্ষতিগ্রস্ত স্থানে এটি প্রয়োগ করে আরও নিখুঁতভাবে হাড় স্থির করতে পারবেন।

বর্তমানে হাড় ভাঙার চিকিৎসায় প্লাস্টার, ধাতব পাত বা স্ক্রুর ব্যবহারই প্রচলিত। তবে নতুন এই প্রযুক্তি চিকিৎসাবিজ্ঞানে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসা প্রযুক্তির দ্রুত উন্নয়নের এই সময়ে ‘বায়োপেন’ ভবিষ্যতে অর্থোপেডিক চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। গবেষকদের আশা, একদিন হয়তো প্লাস্টার ব্যবহারের বিষয়টি চিকিৎসা ইতিহাসের অংশ হয়ে যাবে।