calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / বন্ধ ফিলিং স্টেশনে ট্যাংক ভর্তি তেল মিলল , অতঃপর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বন্ধ ফিলিং স্টেশনে ট্যাংক ভর্তি তেল মিলল , অতঃপর

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধ ফিলিং স্টেশনে ট্যাংক ভর্তি তেল পাওয়ায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩০ মার্চ ২০২৬ • সকাল ১০:৩২
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৩ বার পঠিত

২৯ মার্চ রাতে ভাঙ্গা উপজেলার পৌর এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় ওই পাম্প মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয় এবং সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। এ সময় ভাঙ্গা থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

আদালত সূত্রে জানা যায়, সুগন্ধা ফিলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণ অকটেন, পেট্রল ও ডিজেল মজুত থাকা সত্ত্বেও তেল নেই বলে পাম্প বন্ধ রাখা হয়। ফলে ভোক্তারা কাঙ্ক্ষিত জ্বালানি থেকে বঞ্চিত হয় এবং তেল না পেয়ে ফেরত চলে যায়।

ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে ভ্রাম্যমাণ আদালত পাম্প মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং দ্রুত জ্বালানি বিক্রি স্বাভাবিক করার নির্দেশ দেন।

এ বিষয় ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম বলেন, সুগন্ধা ফিলিং স্টেশনে তেল থাকা সত্ত্বেও তেল বিক্রি না করায় ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

যতদিন জ্বালানি তেলের বাজার স্বাভাবিক না হবে ততদিন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।