calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / সম্পর্ক টিকে থাকে আর্থিক কারণে ৭৩ শতাংশ মানুষ মনে করেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

সম্পর্ক টিকে থাকে আর্থিক কারণে ৭৩ শতাংশ মানুষ মনে করেন

ভালোবাসা নাকি অর্থ? বর্তমান সময়ে সম্পর্কের সমীকরণ কোন দিকে যাচ্ছে, তা নিয়ে উঠে এলো এক চমকপ্রদ তথ্য। সম্প্রতি 'এইচঅ্যান্ডআর ব্লক (H&R Block) কানাডা'-র এক জরিপে দেখা গেছে, কেবল মন নয়, বরং মানিব্যাগের টানাপোড়েন মেটাতেই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩০ মার্চ ২০২৬ • সকাল ১০:৫২
history আপডেট: ৬ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২০২ বার পঠিত

জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ কানাডিয়ান মনে করেন, অনেক দম্পতি কেবল আর্থিক কারণেই বিয়ে বা ‘কমন-ল’ সম্পর্কের ঘানি টেনে চলেছেন। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামলাতে একাকী থাকার চেয়ে সঙ্গীর সাথে থাকা অনেক বেশি সাশ্রয়ী বলে মনে করেন ৮০ শতাংশ নাগরিক। 

এমনকি ২৭ শতাংশ মানুষ সরাসরি স্বীকার করেছেন, যদি তারা আজ লটারিতে বড় অংকের টাকা জেতেন, তবে বর্তমান সঙ্গীর সাথে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করবেন না।

কানাডার তরুণ প্রজন্মের মধ্যে বিয়ের চিরাচরিত সংজ্ঞায় বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

পাঁচ বছরের চুক্তি: প্রায় ২৩ শতাংশ মানুষ প্রথাগত বিয়ের চেয়ে 'পাঁচ বছর মেয়াদী নবায়নযোগ্য সম্পর্ক চুক্তি'-র পক্ষে মত দিয়েছেন।

বাস্তবতার খাতিরে সম্পর্ক: ৪০ শতাংশ মানুষের মতে, সন্তান আছে এমন দম্পতিদের কাছে বিয়ে এখন কেবলই একটি 'প্র্যাকটিক্যাল' বা ব্যবহারিক সিদ্ধান্ত।

সন্তানের ভবিষ্যৎ: এছাড়া ৮৩ শতাংশ নাগরিকের বিশ্বাস, নিজেদের মধ্যে মিল না থাকলেও কেবল সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক দম্পতি বিচ্ছেদে যাচ্ছেন না।


জরিপ বলছে, ৫ শতাংশেরও বেশি মানুষ মনে করেন বিবাহিতরা সিঙ্গেলদের তুলনায় বেশি সরকারি ট্যাক্স সুবিধা পান। ফলে ৬৩ শতাংশ উত্তরদাতার দাবি, যারা একা থাকেন এবং যাদের খরচ ভাগ করে নেওয়ার কেউ নেই, তাদের জন্য সরকারের বিশেষ কর ছাড় দেওয়া উচিত।

জেন-জি প্রজন্মের নতুন ভাবনা

সম্পর্ক ভাঙলে সম্পদ নিয়ে আইনি জটিলতা এড়াতে কানাডার তরুণ প্রজন্মের (জেন-জি) মধ্যে 'প্রি-নাপ' বা বিয়ের আগের চুক্তির জনপ্রিয়তা ব্যাপক বাড়ছে। প্রায় ৫১ শতাংশ জেন-জি তরুণ চান বিয়ের আগেই আইনি চুক্তিতে সই করতে, যা জাতীয় গড় হারের (২৮ শতাংশ) চেয়ে অনেক বেশি।

আর্থিক বিশেষজ্ঞ ক্লে জারভিসের মতে, বিয়ে এখন কেবল আবেগের বিষয় নয়, এটি একটি বড় 'আর্থিক সিদ্ধান্ত'। তিনি পরামর্শ দিয়েছেন, সন্তান নেওয়া বা বাড়ি কেনার মতো বড় ব্যয়ের আগে দম্পতিদের নিজেদের আর্থিক স্বচ্ছতা নিয়ে খোলাখুলি আলোচনা করা উচিত, যাতে ভবিষ্যতে বড় কোনো জটিলতা তৈরি না হয়।

সূত্র: গ্লোবাল নিউজ