calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ২৫ লাখ টাকা জরিমানা ধামরাইতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

২৫ লাখ টাকা জরিমানা ধামরাইতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে

ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১ এপ্রিল ২০২৬ • সকাল ১০:৪২
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪০ বার পঠিত

৩১ মার্চ ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন ঘোড়াকান্দা, শ্রীরামপুর, কালামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। 

এ সময় সুতিপাড়া ইউনিয়নের বাটারখোলা এলাকায় এস কে ব্রিকস, সিকো ব্রিকস, মেসার্স কালাম ব্রিকস, মেসার্স সততা ব্রিকস (৩) ও মেসার্স পাওয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, ধামরাই উপজেলায় বায়ুদূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বায়ুদূষণরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. জেসমিন আক্তার, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন, পরিদর্শক এস এম মনজুর-উল-আলম সহ পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।