calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / আজ টাঙ্গাইল কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

আজ টাঙ্গাইল কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ • দুপুর ১২:২৬
history আপডেট: ৬ মাস আগে
timer ৮ মিনিট পড়ার সময়
visibility ১১৪ বার পঠিত

সরেজমিন দেখা যায়, প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত করা হচ্ছে টাঙ্গাইলের দুটি হ্যালিপ্যাড, শহীদ মারুফ স্টেডিয়াম, কৃষিমেলা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক। প্রধানমন্ত্রীর আগমনের খবরে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় নেতাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন তারা। শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম ও শফিকুর রহমান খান বলেন, টাঙ্গাইলে সিটি করপোরেশন, শহরের পরিত্যক্ত এয়ারপোর্ট চালু, যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধ, ভাসানী হল পুনর্নির্মাণ ও সরকারি সা’দত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি আমাদের। এছাড়াও বেকার সমস্যা দূর করতে শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, টাঙ্গাইলের প্রবেশদ্বার গোড়াই থেকে প্রধানমন্ত্রীকে বরণ করা হবে। আমরা খুব আনন্দিত। ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে টাঙ্গাইল। পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন-কৃষিমন্ত্রী : সোমবার বেলা ১১টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে সমাবেশস্থল পরিদর্শন ও কাজের অগ্রগতি দেখতে যান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, টাঙ্গাইল সদর আসনের সংসদ-সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, একদিকে বাংলা নববর্ষের প্রথম দিন, অন্যদিকে দেশের প্রথম কৃষক কার্ড কর্মসূচির যাত্রা, যা টাঙ্গাইলসহ সারা দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। মন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের ১১টি স্থানে ‘প্রি-পাইলটিং’ হিসাবে কার্যক্রম শুরু হবে। পরে পাইলটিং ও পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে। এর আওতায় কৃষকরা বছরে আড়াই হাজার টাকাসহ বিভিন্ন সুবিধা পাবেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মওলানা ভাসানীর স্মৃতিধন্য টাঙ্গাইলের মাটিতে এ কর্মসূচির উদ্বোধন হওয়া জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের। এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ-সদস্য আব্দুস সালাম পিন্টু, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী : বগুড়া ব্যুরো জানায়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০ এপ্রিল বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে পৈতৃক ভিটায় যাচ্ছেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় বগুড়া সিটি করপোরেশন ঘোষণার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে জানা যায়, ২০ এপ্রিল সকাল সোয়া ১০টায় বগুড়া পুলিশ লাইন্স মাঠের হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পৌনে ১১টায় বগুড়া জেলা জজ আদালত প্রাঙ্গণে এক অনুষ্ঠানে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা ১১টায় বগুড়া সিটি করপোরেশনের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাবনা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে পৈতৃক ভিটা জিয়াবাড়িতে যাবেন। পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বহমান চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন। বেলা পৌনে ১টায় তিনি বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের উদ্বোধন করবেন। এরপর পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে বগুড়া সার্কিট হাউজে যাবেন। সেখান থেকে বগুড়া পুলিশ লাইন্স হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।