calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / আয়ের সুযোগ মিলবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

আয়ের সুযোগ মিলবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা নিয়ে আসার পরিকল্পনা করছে। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর ও কমিউনিটি নির্মাতাদের জন্য এটি হতে পারে বড় সুযোগ। জানা গেছে, খুব শিগগিরই চ্যানেলভিত্তিক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ • দুপুর ১২:৩৭
history আপডেট: ৬ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১০ বার পঠিত

বর্তমানে মেটা প্ল্যাটফর্ম-এর মালিকানাধীন এই অ্যাপে চ্যানেল ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন আপডেট, ছবি, ভিডিও ও তথ্য শেয়ার করতে পারেন। ফলোয়াররা এসব চ্যানেল অনুসরণ করে নিয়মিত কনটেন্ট দেখেন। তবে পরীক্ষাধীন নতুন ফিচার চালু হলে চ্যানেল পরিচালকদের জন্য আয় করার নতুন দ্বার খুলবে।

নতুন ব্যবস্থায় নির্দিষ্ট কিছু চ্যানেল সাবস্ক্রাইব করতে ব্যবহারকারীদের অর্থ পরিশোধ করতে হতে পারে। ফলে আগে উন্মুক্ত থাকা কিছু কনটেন্ট ভবিষ্যতে কেবল সাবস্ক্রাইবারদের জন্য সীমাবদ্ধ থাকতে পারে। এতে চ্যানেল পরিচালকেরা তাদের কনটেন্ট থেকে সরাসরি আয় করতে পারবেন।

এছাড়া নতুন ফিচারে চ্যানেল পরিচালকেরা কতজন ব্যবহারকারী সাবস্ক্রিপশন নিয়েছেন, সেটিও আলাদাভাবে দেখতে পারবেন। বর্তমানে শুধু ফলোয়ার সংখ্যা দেখা গেলেও ভবিষ্যতে সাবস্ক্রাইবার সংখ্যা প্রদর্শিত হলে চ্যানেলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আরও স্পষ্টভাবে বোঝা যাবে।


বাতাসের চেয়ে হালকা কিন্তু কঠিন পদার্থ কি জানেন?

অন্যদিকে, যারা অর্থ দিয়ে সাবস্ক্রিপশন নেবেন, তাদের জন্য থাকতে পারে এক্সক্লুসিভ কনটেন্ট—যেমন বিশেষ আপডেট, অতিরিক্ত পোস্ট বা আলাদা তথ্য, যা সাধারণ ফলোয়ারদের জন্য উন্মুক্ত থাকবে না।

তবে এই সাবস্ক্রিপশন সুবিধা পুরোপুরি ঐচ্ছিক থাকবে। অর্থাৎ, ব্যবহারকারীরা চাইলে আগের মতোই বিনামূল্যে চ্যানেল ফলো করতে পারবেন। আবার বিশেষ কনটেন্ট পেতে আগ্রহীরা অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি সম্ভাবনাময় আয়ের প্ল্যাটফর্মে পরিণত হতে পারে। এতে ব্যবহারকারীরা যেমন উন্নত মানের কনটেন্ট পাবেন, তেমনি নির্মাতারাও তাদের কাজের জন্য নতুন আয়ের উৎস খুঁজে পাবেন।

tag ট্যাগ: #আয়ের সুযোগ