calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / চিকিৎসক সংকটে শেবাচিম হাসপাতাল হিমশিম খাচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

চিকিৎসক সংকটে শেবাচিম হাসপাতাল হিমশিম খাচ্ছে

চিকিৎসক সংকটে হিমশিম খাচ্ছে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল। এ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের মঞ্জুরি করা পদের প্রায় ৫৮.৯ ভাগ ও সাধারণ চিকিৎসকের প্রায় ২৯.১ ভাগ পদ শূন্য। এখানে বিশেষজ্ঞ ও সাধারণ...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ • সকাল ১০:৪৪
history আপডেট: ৬ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪৬ বার পঠিত

বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও সাধারণ চিকিৎসকের অন্যান্য পদেও সংকট রয়েছে। এ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক বাদে মঞ্জুরি করা সাধারণ চিকিৎসকের ৩২৩টি পদের মধ্যে ২৯.১ ভাগ মানে ৯৪টি পদ শূন্য; কর্মরত আছেন ২২৯ জন। এর মধ্যে জুনিয়র কনসালটেন্টের মঞ্জুরি করা ৮ পদের বিপরীতে কর্মরত আছেন ৪ জন, এখানে বাকি ৪টি পদ শূন্য। আবাসিক চিকিৎসকের ১২ পদের মধ্যে ২টি ও রেজিস্ট্রার পদের ৪৯ টির মধ্যে ১৫টি পদ শূন্য। সহকারী রেজিস্ট্রারের ৯৬টি পদের মধ্যে ৩০টি ও অ্যানেস্থেসিওলজিস্টের (মেডিকেল অফিসার) ১৪টি পদের মধ্যে ২টি পদ খালি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ১০টি পদের মধ্যে ৬টি ও সহকারী সার্জন (আন্ত ও বহির্বিভাগ) পদের ২২টির মধ্যে ১৪টি শূন্য। রেডিওলজিস্টের ৪টি পদের মধ্যে ২টি ও ক্লিনিক্যাল প্যাথলজিস্টের ৫ পদের মধ্যে ১টি শূন্য। মেডিকেল অফিসারের (ওপিডি) ২৮ পদের মধ্যে ১টি ও মেডিকেল অফিসারের (আইএমও) ৪০টি পদের মধ্যে ৪টি শূন্য। মেডিকেল অফিসারের (নেফ্রোলজি) ৩টি পদের মধ্যে ২টি শূন্য। এছাড়া ডেন্টাল সার্জনের ১৩ পদের মধ্যে ৯টি পদ খালি রয়েছে। কাগজে-কলমে ১ হাজার শয্যার এ হাসপাতালের আন্তবিভাগেই প্রতিদিন ২ হাজার রোগী ভর্তি থেকে সেবা নিচ্ছে। এছাড়া বহির্বিভাগে আরও ২ হাজার রোগী চিকিৎসা নেন। এসব রোগীকে কাঙ্ক্ষিত সেবা দিতে যে সংখ্যক চিকিৎসক দরকার, সেই সংখ্যক পদ আজ পর্যন্ত মঞ্জুর করা হয়নি। যে সংখ্যক চিকিৎসকের পদ মঞ্জুর করা হয়েছে, তাতেও শতভাগ পদায়ন নেই।

রোগী তরিকুল ইসলাম ইয়াদ বলেন, হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসক দেখাতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। চিকিৎসক সংকটের কারণে ওয়ার্ডগুলোতে ভর্তি রোগীরাও শতভাগ সেবা পাচ্ছে না। হাসপাতালে দায়িত্বরত একাধিক চিকিৎসক বলেন, চিকিৎসক সংকট থাকায় আমরা রোগীদের পর্যাপ্ত সময় দিতে পারি না।

বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, এ অঞ্চলের বাসিন্দাদের একমাত্র ভরসাস্থল শেবাচিম হাসপাতালের চিকিৎসক সংকট দ্রুত দূর করতে হবে। তা না হলে রোগীরা কখনোই কাঙ্ক্ষিত সেবা পাবে না। শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর বলেন, চিকিৎসক সংকটের মধ্যেও আমরা সর্বোচ্চ সেবা প্রদান করে যাচ্ছি। শূন্যপদে নিয়োগে নিয়মিত মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে জানান তিনি।