calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / জাগপার পঞ্চগড়ে অফিসে হামলা, রাশেদ প্রধানকে অবাঞ্চিত ঘোষণা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

জাগপার পঞ্চগড়ে অফিসে হামলা, রাশেদ প্রধানকে অবাঞ্চিত ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। ১৭ এপ্রিল সন্ধ্যায়...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ • বিকাল ০৪:০৭
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৬ বার পঠিত

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত পথসভায় জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্চিত ঘোষণা করেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।  

এ ব্যাপারে পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজজামান বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন, ঠিক তখনই জাগপা নেতা রাশেদ তাকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেই চলেছেন। 

তিনি বলেন, রাশেদ প্রধানের বাড়ি পঞ্চগড়। তিনি একটি রাজনৈতিক দলের নেতা। রাজনৈতিকভাবে তিনি বিরোধিতা করতেই পারেন। তবে তা হতে হবে নিয়মের মধ্যে। আমরা এর প্রতিবাদ জানাই এরং তার বিচার দাবিসহ রাশেদ প্রধানকে পঞ্চড়গড়ে অবাঞ্চিত ঘোষণা করছি। 

এ ব্যাপারে জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব বলেন, তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের টিভি, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। তবে আমাদের কোনো নেতাকর্মীর ওপর হামলা করেনি।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

tag ট্যাগ: #জাগপার