calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / চট্টগ্রামে হাটহাজারী ক্লাবের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

চট্টগ্রামে হাটহাজারী ক্লাবের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

চট্টগ্রামে হাটহাজারী থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ • বিকাল ০৪:১২
history আপডেট: ৩ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ৫১ বার পঠিত

সোমবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় হাটহাজারী প্রেসক্লাবের নবনির্মিত স্বায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন এবং দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি হাটহাজারী প্রেস ক্লাবের উন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।  হাটহাজারী উপজেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় প্রেসক্লাব কার্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক মনসুর আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে প্রেসক্লাবের উন্নতি ও সমৃদ্ধি এবং দেশের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাটহাজারী বড় মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি মো. জসিমুদ্দিন।

প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক, চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সংগঠন হাটহাজারী সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে কাজী আবুল মনসুর, নাজিম উদ্দিন শ্যামল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, রাজনৈতিক ব্যক্তিত্ব ইউনুচ গণি চৌধুরী এবং মনজুরুল আলম চৌধুরী মনজু এবং হাটহাজারী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন সবুজ।

দোয়া ও ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ গুল মোহাম্মদ, অধ্যক্ষ জাকির হোসেন, শিক্ষানুরাগী শাহনেওয়াজ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, উত্তর জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে সরওয়ার মোর্শেদ তালুকদার, জায়নুল আবেদীন, হারুনুর রশিদ, সালাউদ্দীন চৌধুরী, নুরুল আহসান লাভু, সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলী আজম, ব্যারিস্টার আশরাফ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইকবাল বাহার, ক্রীড়ানুরাগী আসলাম মোরশেদ, মোহাম্মদ জাফর, হাটহাজারী সরকারি কলেজের ভিপি খোরশেদজ্জামান, প্রভাষক আফজাল হোসেন, প্রভাষক মোহাম্মদ হোসেন, হাটহাজারী পৌরসভা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহাআলম, চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আরিচ আহমেদ, আয়ান শর্মা, মো. রফিক, বিশ্বজিৎ বণিক, মির্জা ইমতিয়াজ শাওন, সুমন গোস্বামী, চৌধুরী মাহবুব, আদর শর্মা, ফটিকছড়ি ও রাউজান প্রেস ক্লাব কর্মকর্তা যথাক্রমে জাহেদ কোরায়শী, জাহেদুল আলম, আবু তৈয়ুব, মাসিক মঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুনির আহমেদ, বাস মালিক সমিতির নেতা মোহাম্মদ শাহজান, প্রাথমিক শিক্ষক সমিতির কর্মকর্তা সৈয়দ নুরুল আবছার ও বিজয় কুমার দত্ত, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর উপ-মহাব্যবস্থপক মাহবুবুর রহমান, বিআরডিবির কর্মকর্তা মো. শাহআলম, হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান, যুবলীগ নেতা ওসমান কবির রাসেল, আনোয়ার মেহেদী, আলতাফ হোসেন, এইচ এম হাসেম, মো. জাবেদ, জাতীয় পার্টি নেতা মো. ফারুক, লোকমান শিকদার, মো. জাহাঙ্গীর এবং আবুল কালাম আজাদ।

tag ট্যাগ: #111