calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / হাইকোর্টের আদেশ বহাল এশিয়াটিক গ্রুপের দুর্নীতি তদন্তে , আপিলে আবেদন নামঞ্জুর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

হাইকোর্টের আদেশ বহাল এশিয়াটিক গ্রুপের দুর্নীতি তদন্তে , আপিলে আবেদন নামঞ্জুর

দুর্নীতি, অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগে এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিলের আবেদন নামঞ্জুর করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি হাইকোর্টের যথাযথ বেঞ্চে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ • দুপুর ১২:০২
history আপডেট: ৬ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৮৬ বার পঠিত

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। মুজিব বর্ষের কর্মসূচি ও ‘মুজিব’ সিনেমা নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়েছিল।

 

পরবর্তীতে এশিয়াটিক গ্রুপ এই আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করলে গত ২৮ আগস্ট হাইকোর্টের আদেশটি স্থগিত করা হয়। গতকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টের পূর্বের আদেশটি বহাল রাখা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এর আগে এশিয়াটিক গ্রুপের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেছিলেন ব্যারিস্টার সাব্বির আজম ও আইনজীবী মো. ফিরোজ হোসেন।

 

রিটের অভিযোগে বলা হয়েছে, এশিয়াটিক গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে আসাদুজ্জামান নূর ও সারা যাকেরসহ গ্রুপটির শীর্ষ কর্মকর্তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রচারণামূলক কাজের আড়ালে ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার করেছেন। এ ছাড়া ‘লইয়ার্স এগেইনস্ট করাপশন এন্ড এবিউস’ (লাকা) নামক একটি সংগঠন অভিযোগ করেছে, দেশের নামী দামী বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের তহবিল ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা চালিয়েছে এই গ্রুপটি।

তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের তালিকায় আসাদুজ্জামান নূর, সারা যাকের, ইরেশ যাকের, মোর্শেদ আলম, রেজাউল হাসান, ইকরাম মইন চৌধুরী ও মোহাম্মদ হাসান ফারুকের নাম উল্লেখ করা হয়েছে।