calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজুর রহমান গ্রেফতার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজুর রহমান গ্রেফতার

কুমিল্লায় আলোচিত তনু হত্যা মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র ওয়ারেন্ট অফিসার) হাফিজুর রহমান গ্রেফতার হয়েছেন। তদন্ত সংস্থা পিবিআই বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে। বিকালে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ • সকাল ০৯:৪৯
history আপডেট: ৫ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১৫ বার পঠিত

মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেন, ‘তনু হত্যা মামলায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছি।’

গ্রেফতারের খবর পেয়ে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন আদালতে ছুটে যান। সেখানে তনুর বাবা ইয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘হাফিজুরকে যথাযথ জিজ্ঞাসাবাদ করা হলে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। আমি এ ঘটনায় জড়িত সব আসামির গ্রেফতার দাবি করছি।’

গত ৬ এপ্রিল এ মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন। বিচারক তাকে সে অনুমতি দেন। আদালত সূত্রে জানা যায়, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং ৪টি সংস্থার ৭ তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।