calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / একদিনে দুই লাশ উদ্ধার টেকনাফে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

একদিনে দুই লাশ উদ্ধার টেকনাফে

কক্সবাজার টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় শিশুসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছেন।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ • দুপুর ১২:০৮
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯০ বার পঠিত

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে টেকনাফ নয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সোমবার রাতে টেকনাফ নাইট্যং পাড়াতে মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে টেকনাফ পৌর সভার মৃত অছিউর রহমানের ছেলে শফিউর রহমান (২৭) ঘটনা স্থলে মারা যায়। অপর দিকে রামুর তুলাতলী এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কে নোহা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের বাদশা মিয়ার ছেলে দিল মোহাম্মদ (৩২)। এসময় সিএনজি গাড়িতে থাকা আরও শিশুসহ তিনজন আহত হয়। উভয় জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। 

টেকনাফ উপজেলা জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার মিটু জানান, রাতে মিনিট্রাক দুর্ঘটনা থেকে উদ্ধারকৃত একজনের মৃতদেহ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। যিনি ঘটনাস্থলেই মারা গেছে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। 

হ্নীলা সিএনজি সমবায় সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেহেদী জানান, রাতে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজন সিএনজি চালক ও অপরজন সাধারণ পথচারী। তাদের পরিবারে এখন শোকের মাতম চলছে। ময়নাতদন্ত শেষে জানাযার পরে আজ তাদের দাফন সম্পন্ন করা হবে।