calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / অনিয়ম বরদাশত করা হবে না: খাল খনন প্রকল্পে সংস্কৃতি প্রতিমন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

অনিয়ম বরদাশত করা হবে না: খাল খনন প্রকল্পে সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী সদর আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, খাল খনন প্রকল্প সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর একটি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি উন্নয়ন কাজ। এই প্রকল্পে কোনো...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬ • সকাল ১১:৪৮
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৭ বার পঠিত

রোববার বিকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুরে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা এলাকায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, বোয়ালমারী খাল পুনঃখননে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে উদ্বোধন করা সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের খালটির জন্য বরাদ্দ ২ কোটি ১৩ লাখ টাকা। এই প্রকল্পের আওতায় ৩৮০ জন শ্রমিক প্রতিদিন কাজ করার সুযোগ পাবেন। শ্রমিকদের বেতন সরাসরি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। এখানে কারো নয়ছয় করার সুযোগ নেই।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রকল্পের সমস্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হলো যাতে কেউ আপনাদের ফাঁকি দিতে না পারে। মানুষকে সচেতন করতে প্রকল্প এলাকায় দ্রুত বিস্তারিত তথ্যসহ সাইনবোর্ড টাঙানোর জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, কৃষিকে বাঁচাতে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ জরুরি। এই খালের মাধ্যমে বর্ষায় অতিরিক্ত পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে সেচ কাজ সহজ হবে। তবে প্রকল্পের দীর্ঘমেয়াদি সুফল পেতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর মো. ইলিয়াস মোল্লা, সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।