তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে যেসব কাজের কথা বলেছেন ইতোমধ্যেই সেসব কাজ শুরু করেছে। তিনি শুধুমাত্র বাংলাদেশের জনগণের কাছেই নয়, বিশ্ববাসীর কাছেও প্রশংসা কুড়িয়েছেন। জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক আইন মেনে তিনি সাধারণ মানুষের জন রাস্তায় চলাফেরা করেন। তেমনি সব এমপি-মন্ত্রীদেরও সাধারণ মানুষের মতো করে চলাফেরার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গণমানুষের কল্যাণে কাজের নির্দেশ দিয়েছেন। দেশকে দীর্ঘদিনের একটি ধ্বংসস্তূপ থেকে টেনে তুলার কাজ করছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদী ভূমিসেবা মেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এমপি খায়রুল কবির খোকন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভূমিসেবাকে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। ভূমিসেবা পেতে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়তে হয় সেই লক্ষ্যে প্রশাসনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাধারণ মানুষকে ওয়ান-স্টপ সার্ভিস দেওয়ারও অনুরোধ জানান তিনি।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগম, রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সহকারী কমিশনার মেফতাহুল হাসানসহ অন্যরা।
এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নরসিংদীতে শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতার হাতে সম্মাননা তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন।