calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / ১৯ লাখ কোরআন পাচ্ছেন হাজিরা ৮০ ভাষায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

১৯ লাখ কোরআন পাচ্ছেন হাজিরা ৮০ ভাষায়

হজ পালন শেষে নিজ নিজ দেশে ফিরে যাওয়া হাজিদের জন্য সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষ থেকে পবিত্র কোরআন ও এর অনূদিত সংস্করণ উপহার হিসেবে বিতরণ শুরু করেছে দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয়। এবছর হাজিদের ৮০ ভাষায় ১৯ লাখ কোরআন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২ জুন ২০২৬ • সন্ধ্যা ০৬:০৬
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৩ বার পঠিত

ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিমান, স্থল ও সমুদ্রবন্দরে ২৪ ঘণ্টাব্যাপী এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ইসলামবিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-আলশেখ বলেন, এ উপহার বিশ্বব্যাপী পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের অঙ্গীকারের প্রতিফলন। তিনি জানান, বিদায়ী হাজিদের কাছে উপহারটি নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় সব মানবসম্পদ ও লজিস্টিক সহায়তা প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, হজ সম্পন্ন করে নিজ দেশে ফিরে যাওয়া প্রথম দফার হাজিদের প্রস্থান কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে জেদ্দা বিমানবন্দরের পাসপোর্ট বিভাগ। সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস জানিয়েছে, হজ-পরবর্তী যাত্রীচাপ সামাল দিতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি হাজিদের নির্ধারিত ভ্রমণসূচি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন মুসল্লি হজ পালন করেছেন, যা ২০২৫ সালের তুলনায় ২ দশমিক ০৪ শতাংশ বেশি। এর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন বিদেশ থেকে সৌদি আরবে এসেছেন। তাদের মধ্যে ১৪ লাখ ৮৫ হাজার ৭২৯ জন আকাশপথে আগমন করেন। এছাড়া সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা মিলিয়ে হজ পালন করেছেন ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।