calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ছাত্রদল নেতা গ্রেফতার গৃহবধূকে ধর্ষণের অভিযোগে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ছাত্রদল নেতা গ্রেফতার গৃহবধূকে ধর্ষণের অভিযোগে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩ জুন ২০২৬ • বিকাল ০৫:৫৯
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৫ বার পঠিত

বুধবার (৩ জুন) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত হোসাইন আহমেদকে (২৬) আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তিনি উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে এবং গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য।  

এছাড়া তিনি গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী, নবীগঞ্জ উপজেলা তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক, মুশহাদা সংগঠনের সদস্য সচিব এবং দিনারপুর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (ডিডিএ) সদস্য পরিচয় ব্যবহার করে আসছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দেবপাড়া ইউনিয়নের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে হোসাইন আহমেদের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে তিনি ওই নারীকে বিভিন্নভাবে বিরক্ত ও উত্ত্যক্ত করে আসছিলেন।

গত সোমবার গভীর রাতে ভুক্তভোগীর পৈতৃক বাড়ির পেছনের দরজা দিয়ে তার ঘরে প্রবেশ করেন হোসাইন আহমেদ। এ সময় তিনি ভুক্তভোগীর মুখ চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে তার বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হোসাইন আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।