calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / দেশে রেমিট্যান্স আসবে আরও সহজে ও দ্রুত বিকাশ ও মাস্টারকার্ডের অংশীদারিত্বে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

দেশে রেমিট্যান্স আসবে আরও সহজে ও দ্রুত বিকাশ ও মাস্টারকার্ডের অংশীদারিত্বে

বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো রেমিট্যান্স আরও সহজে ও দ্রুত প্রবাসীদের স্বজনদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দিতে দেশের বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ ও মাস্টারকার্ড একটি চুক্তি স্বাক্ষর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬ • বিকাল ০৫:১২
history আপডেট: ৩ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮২ বার পঠিত

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, “নিরাপদ, তাৎক্ষণিক ও নিরবচ্ছিন্ন রেমিট্যান্স সেবার মাধ্যমে বিকাশ প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের আস্থা অর্জন করেছে। এ ধারাবাহিক প্রচেষ্টার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বিকাশ লাখো প্রবাসী বাংলাদেশির কাছে রেমিট্যান্স গ্রহণের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশে বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রেমিট্যান্স উপার্জনকারী ও তাদের পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য সেতুবন্ধন হিসেবে কাজ করার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখতে বিকাশ প্রতিশ্রুতিবদ্ধ।”

 

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, “মাস্টারকার্ডে আমরা এমন একটি পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছি, যা দ্রুত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক। বিকাশের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষ সরাসরি মোবাইল ওয়ালেটে কিংবা বিভিন্ন ক্যাশ পিকআপ পয়েন্টের মাধ্যমে এখন আরও সহজে বিদেশ থেকে অর্থ গ্রহণ করতে পারবেন। একসঙ্গে আমরা সীমান্ত-পারাপার অর্থ লেনদেনের সুযোগ সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে কাজ করছি।”

 

বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ রেমিট্যান্স গ্রহণকারী দেশ। একইসঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিস্তৃত ব্যবহার দেশের মানুষের জন্য রেমিট্যান্স গ্রহণকে আরও সহজলভ্য করে তুলছে। বর্তমানে দেশে ২৩ কোটি ৭০ লাখেরও বেশি নিবন্ধিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট রয়েছে এবং ডিজিটাল চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণের প্রবণতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

 

এই সহযোগিতা নিরাপদ ও আনুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেলের ব্যবহার উৎসাহিত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের চলমান প্রচেষ্টাকেও সমর্থন করে। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী পরিবারগুলোর জন্য বিদেশ থেকে পাঠানো অর্থ গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।