পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ একটি জীবিত তক্ষক উদ্ধার করে। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং গায়ের রং ধূসর।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) ওসি সাইদুল ইসলাম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।