calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / উন্মুক্ত মানসিকতা,দীর্ঘায়ুর গোপন চাবিকাঠি মানুষের ‘’: নতুন গবেষণা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

উন্মুক্ত মানসিকতা,দীর্ঘায়ুর গোপন চাবিকাঠি মানুষের ‘’: নতুন গবেষণা

দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য সাধারণত পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম এবং সামাজিক যোগাযোগকে সবচেয়ে বেশি কৃতিত্ব দেওয়া হয়। তবে গবেষকরা এখন বলছেন, মানুষের দীর্ঘায়ু হওয়ার পেছনে তার ব্যক্তিত্বও একটি বড় ভূমিকা পালন করে। বিশেষ করে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৮ জুলাই ২০২৬ • বিকাল ০৪:৩১
history আপডেট: ৩ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২৬ বার পঠিত

গবেষণায় অংশগ্রহণকারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য, জীবনধারা, শখ এবং ব্যক্তিত্বের প্রধান পাঁচটি বৈশিষ্ট্য— উন্মুক্ততা, সততা ও দায়িত্বশীলতা, বহির্মুখীতা, অমায়িকতা এবং মানসিক অস্থিরতা পরিমাপ করা হয়। 

মজার বিষয় হলো, স্বাস্থ্যগত দিক থেকে ব্লু জোনের বাসিন্দারা অন্য এলাকার চেয়ে খুব বেশি এগিয়ে ছিলেন না। তবে যে বিষয়টি তাদের পুরোপুরি আলাদা করেছে, তা হলো তাদের উচ্চমাত্রার ‘ওপেননেস’ বা উন্মুক্ত মানসিকতা। 

এর অর্থ হলো, এই মানুষগুলোর মধ্যে নতুন কিছু জানার কৌতূহল, শেখার মানসিকতা এবং নতুন অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার প্রবল আগ্রহ রয়েছে। এছাড়া তাদের যেকোনো কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা অনেক বেশি এবং তারা জটিল বা বুদ্ধিবৃত্তিক শখের পেছনে বেশি সময় ব্যয় করেন। 

সামগ্রিকভাবে দেখা গেছে উন্মুক্ত মানসিকতার মানুষ মানসিকভাবে অনেক বেশি সুস্থ ও প্রাণবন্ত থাকেন। দায়িত্বশীল ও সচেতন মানুষ জীবনের প্রতি বেশি সন্তুষ্ট থাকেন। 

অন্যদিকে, যাদের মধ্যে মানসিক অস্থিরতা বেশি, তাদের জীবনের গুণগত মান তুলনামূলকভাবে কম। 

ব্যক্তিত্ব কীভাবে আয়ু বাড়ায়?

গবেষকরা জোর দিয়ে বলেছেন যে, ব্যক্তিত্ব সরাসরি মানুষের আয়ু বাড়িয়ে দেয় না। বরং এটি মানুষের অভ্যাস গঠনে সাহায্য করে। কৌতূহলী থাকা, সক্রিয় থাকা এবং সামাজিকভাবে যুক্ত থাকার মতো অভ্যাসগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ও মনকে সুস্থ রাখে। 

যদিও এই গবেষণাটি সীমিত পরিসরে করা হয়েছে এবং এটি সরাসরি কোনো কার্যকারণ সম্পর্ক প্রমাণ করে না, তবুও এটি স্পষ্ট করে যে—দীর্ঘ ও সুস্থ জীবনের গল্পে ডায়েট এবং ব্যায়ামের পাশাপাশি মানুষের মানসিক বৈশিষ্ট্যও সমান গুরুত্বপূর্ণ। 

সূত্র: এনডিটিভি