calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / সভাপতি আলমগীর, সম্পাদক আলাউদ্দিন চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সভাপতি আলমগীর, সম্পাদক আলাউদ্দিন চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার

চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মো. আলমগীর মিয়াকে সভাপতি এবং একই প্রতিষ্ঠানের চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করা...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৭:৩৬
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮২ বার পঠিত

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় চুনারুঘাট মধ্যবাজারে সংস্থার অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিগত কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়।

পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম ও জামাল হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রায়হান আহমেদ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নুর উদ্দিন সুমন, দি নিউ নেশনের প্রতিনিধি ফারুক মাহমুদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন, প্রচার সম্পাদক শাহজাহান মিয়া, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, সদস্য আব্দুল হাই প্রিন্স, নোমান মিয়া, মাসুদ আলম, জসিম মিয়া, হাফিজ তালুকদার, আলাউদ্দিন, সাংবাদিক কল্যাণ সংস্থার আইনবিষয়ক সম্পাদক আজিজুল হক নাসির, সদস্য মীর জুবাইর আলম, জিন্নাহ চৌধুরী ও ফারুক তালুকদার।