calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / বজ্রপাতে কৃষকের মৃত্যু ঠাকুরগাঁওয়ে জমি চাষের সময়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বজ্রপাতে কৃষকের মৃত্যু ঠাকুরগাঁওয়ে জমি চাষের সময়

ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় বজ্রপাতে ফজলুল করিম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬ • বিকাল ০৫:২২
history আপডেট: ৩ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮১ বার পঠিত

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফজলুল করিম তাদের বাড়ির পূর্ব দিকে হরিন্দা গ্রামে নিজেদের জমিতে পাওয়ার টিলার নিয়ে চাষ করতে যান। জমি চাষের একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় একটি বজ্রপাত সরাসরি ফজলুলের ওপর আঘাত হানে। বজ্রাঘাতে তার শরীরের বাঁ দিক এবং গলার নিচের অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।