calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / বিয়ের জন্য কমছে উপযুক্ত পাত্র উচ্চশিক্ষিত নারীদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

বিয়ের জন্য কমছে উপযুক্ত পাত্র উচ্চশিক্ষিত নারীদের

বিশ্বজুড়ে পাল্টে যাচ্ছে উচ্চশিক্ষিত নারী ও পুরুষের সমীকরণ। এর সরাসরি প্রভাব পড়ছে তাদের বিয়ে এবং আর্থিক নিরাপত্তার ওপর। ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের একটি নতুন গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৭:১৭
history আপডেট: ২ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭৫ বার পঠিত

গবেষণা বলছে, আগে উচ্চশিক্ষিত নারীদের জন্য সুশিক্ষিত পুরুষ জীবনসঙ্গী পাওয়াটা বেশ সহজ ছিল। কিন্তু বর্তমান চিত্র ভিন্ন। পড়াশোনায় এখন মেয়েরাই এগিয়ে। হাই স্কুলের জিপিএ-র তলানিতে থাকা ১০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে ছেলেদের সংখ্যা মেয়েদের দ্বিগুণ। ফলে ছেলেদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির হারও কমে গেছে।

উচ্চশিক্ষিত নারীরা নিজেদের বিয়ের হার ঠিক রেখেছেন ‘বেশি আয় করে কিন্তু ডিগ্রি নেই’—এমন পুরুষদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে । ফলে ডিগ্রিহীন নারীদের জন্য ধনী বা ভালো উপার্জনক্ষম পাত্র পাওয়ার সুযোগ মারাত্মকভাবে কমে গেছে। গবেষণা বলছে, পুরুষদের  অবস্থার এই অবনতি মূলত কম শিক্ষিত নারীদের বিয়ের সম্ভাবনাকেই বেশি ক্ষতিগ্রস্ত করেছে।

ভবিষ্যতে এর বড় প্রভাব পড়বে। মিলেনিয়াল ও জেনারেশন জি প্রজন্মের যেসব নারীর ডিগ্রি নেই, তাদের বড় অংশই শেষ পর্যন্ত অবিবাহিত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। কম শিক্ষিত ও কম আয়ের পুরুষদের সঙ্গে জীবন গড়ার চেয়ে একা থাকাই ভালো মনে করবেন তারা। এই ধারা চলতে থাকলে মার্কিন নারীদের জন্য সামনে একটি বড় সংকট তৈরি হতে পারে।

মরগান স্ট্যানলির ২০২৫ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নারীরা পুরুষদের তুলনায় গড়ে পাঁচ বছর বেশি বেঁচে থাকেন। অবসর নেওয়ার সময় তাদের জমানো টাকার পরিমাণ পুরুষদের তুলনায় প্রায় ৩৯ শতাংশ কম থাকে। আর্থিক প্রতিষ্ঠান ‘ফারদার’-এর এক বিশ্লেষণে দেখা গেছে, অবিবাহিত নারীদের তুলনায় বিবাহিত নারীদের আয় বেশি হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে নারীদের বাড়তি স্বাস্থ্যসেবা খরচ এবং বেতনের ব্যবধান। এই সবকিছুর কারণে জেনারেশন জি এবং মিলেনিয়াল প্রজন্মের নারীদের জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে।