calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / সোশ্যাল মিডিয়ার যেসব কন্টেন্ট ‘মস্তিষ্কের পচন’ বাড়াচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

সোশ্যাল মিডিয়ার যেসব কন্টেন্ট ‘মস্তিষ্কের পচন’ বাড়াচ্ছে

আপনি যত বেশি টিকটক ভিডিও এবং ইনস্টাগ্রাম রিল দেখছেন, তত দ্রুত আপনার শেখার ও মনোযোগ দেওয়ার ক্ষমতা কমতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। খবর ডেইল বিস্টের।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ • বিকাল ০৫:৫১
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮১ বার পঠিত

আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, গবেষকরা এই ঘটনাকে ‘মস্তিষ্কের পচন’ হিসেবে আখ্যা দিয়েছেন। তারা এর জন্য সরাসরি টিকটক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপের সংক্ষিপ্ত ভিডিও কনটেন্টকে দায়ী করেছেন।

গবেষণার ফলাফল বিশ্লেষণ

গবেষকরা ৭১টি গবেষণার ফলাফল বিশ্লেষণ করেছেন, যেখানে ৯৮ হাজার ২৯৯ জন অংশগ্রহণকারী ছিলেন। বিশ্লেষণের পর দেখা যায়— যারা বেশি সোশ্যাল মিডিয়া ভিডিও দেখেন তাদের জ্ঞানীয় কার্যকারিতা দুর্বল থাকে। তাদের মনোযোগের সময়কাল কম হয়।

গবেষকদের মতে, সব বয়সের মানুষ যখন অনলাইনে খুব বেশি সময় ধরে কনটেন্ট দেখে কাটান, তখন তা সরাসরি সামাজিক বিচ্ছিন্নতা, জীবনে কম সন্তুষ্টি এবং আত্মসম্মান ও শরীরের ভাবমূর্তি খারাপ করার কারণ হয়ে ওঠে।

কেন এটি মস্তিষ্কের ক্ষতি করে?

গবেষকরা ব্যাখ্যা করে বলেছেন, এই সংক্ষিপ্ত ভিডিওগুলো খুবই উত্তেজনা সৃষ্টিকারী ও দ্রুত পরিবর্তনশীল। যখন কেউ বারবার এই ধরনের দ্রুতগতির কনটেন্ট দেখতে থাকে, তখন এটি একটি অভ্যাসে পরিণত হয়। এর ফলে, ব্যবহারকারীরা পড়া, সমস্যা সমাধান বা গভীরভাবে শেখার মতো ধীর ও মনোযোগের প্রয়োজন হয় এমন কাজে আগ্রহ হারিয়ে ফেলে।

উল্লেখ্য, ২০২৫ সাল পর্যন্ত টিকটকের মাসিক ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়নেরও বেশি এবং ইনস্টাগ্রামের কমপক্ষে দুই বিলিয়ন ব্যবহারকারী রয়েছে।