calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / ৪৩ লক্ষ টাকা খোয়ালেন যুবতী সর্বনাশ! ইউটিউব ভিডিও লাইক করতেই
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

৪৩ লক্ষ টাকা খোয়ালেন যুবতী সর্বনাশ! ইউটিউব ভিডিও লাইক করতেই

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ। অনলাইন স্ক্যামারদের চক্রে পা দিয়ে লক্ষ লক্ষ অর্থ খোয়ালেন এক যুবতী! শুধুমাত্র ইউটিউব ভিডিও লাইক করতেই সাফ হয়ে গেল ব্যাংক অ্যাকাউন্ট!

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ • সন্ধ্যা ০৬:৫০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৪ বার পঠিত

সোশ্যাল মিডিয়ায় পার্ট টাইম চাকরির লোভ দেখিয়ে অনেককেই আকৃষ্ট করার চেষ্টা করছে একদল স্ক্যামার। খুব সহজ কাজের বিনিময়ে মোটা অঙ্কের অর্থ উপার্জনের লোভ দেখানো হচ্ছে তাদের। প্রথমে অনলাইনে তাদের বিশ্বাস জেতার চেষ্টা করা হয়। আর সেই বিশ্বাসে ভর করেই লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেন অনেকে। এরপর যখন অনেকটা অর্থ জমে যায়, তখনই সব টাকা হাতিয়ে উধাও হয়ে যায় স্ক্যামাররা। সম্প্রতি এমন একাধিক খবর উঠে এসেছে শিরোনামে। তবে এবার সব মিলিয়ে ৪৩ লক্ষ টাকা খোয়ালেন পুণের এক মহিলা।

কীভাবে চাকরি দেয়ার নামে ফাঁদে ফেলে এই স্ক্যামাররা? একটি মেসেজিং অ্যাপে প্রথমে মেসেজ পাঠানো হয়। সেখানেই বাড়ি বসে কাজ করে আয়ের উপায় বাতলে দেয়া হয়। অল্প সময়ে বেশি আয়ের আদর্শ দিশা দেখানো হয়! চাকরি সংক্রান্ত নানা প্রশ্ন নিয়ে মেসেজ প্রাপক সেই প্রাপ্ত ফোন নম্বরে ফোন করেন। ফোনেও খুব ভাল ভাবে বিষয়টি বোঝানো হয়। কী কাজ করতে হবে? কিছু ইউটিউব ভিডিও লাইক করলেই চলবে। এমন লোভনীয় প্রস্তাবে পার্ট টাইম চাকরি করতে রাজি হয়ে যান অনেকেই। চাকরিতে যোগ করে প্রথমে টাকাও পান তারা। এরপর কর্মীদের বলা হয়, স্ক্যামারদের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করলে আয়ের পরিমাণ আরও বাড়বে। অতিরিক্ত আয়ের আশায় সেখানে বিনিয়োগ করতেই ঘটে অঘটন।

পুণের মহিলার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। যখন তিনি ঠিক করেন ক্রিপ্টোকারেন্সির অর্থ তুলবেন, তখনই তার কাছে অতিরিক্ত ৪০ লক্ষ টাকা চাওয়া হয়। তিনি তা দিতে অস্বীকার কর। তারই বুঝতে পারেন, প্রতারণায় পা দিয়েছেন তিনি। কারণ ততক্ষণে সব অর্থ খুইয়েছেন মহিলা। তাই এ ধরনের মেসেজ তাড়াতাড়ি ভরসা না করারই পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। সূত্র: টাইমস নাউ।


tag ট্যাগ: #111