দ্রুত আরাম পেতে কী করবেন
ঠান্ডা লাগলে শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত তরল গ্রহণের বিকল্প নেই। সারা দিনে অল্প অল্প করে ঈষদুষ্ণ পানি পান করলে শরীর আর্দ্র থাকে এবং সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াও সহজ হয়। এর পাশাপাশি কিছু অভ্যাস উপকার দিতে পারে—
- হালকা গরম পানিতে মধু মিশিয়ে পান করা।
- ভেষজ চা পান করা।
- কুসুম গরম লবণপানি দিয়ে গার্গল করা।
- গরম পানির ভাপ নেওয়া, যা নাকের বন্ধভাব কমাতে সাহায্য করতে পারে।
- পর্যাপ্ত বিশ্রাম নেওয়া।
কী খাবেন
ঠান্ডা লাগলে হালকা ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত। শাকসবজি, মাছ বা মুরগির পাতলা ঝোল শরীরকে প্রয়োজনীয় পুষ্টি ও তরল সরবরাহ করে। পাশাপাশি ভিটামিন সি-সমৃদ্ধ ফল এবং অন্যান্য ভিটামিনসমৃদ্ধ খাবার রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়ক হতে পারে।
মনে রাখুন
গরম বা ঈষদুষ্ণ পানি সাময়িকভাবে গলার অস্বস্তি কমাতে এবং শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করলেও এটি কোনো ওষুধ নয়। এটি সর্দি-কাশির সংক্রমণ সারিয়ে তোলে না। যদি জ্বর দীর্ঘস্থায়ী হয়, শ্বাসকষ্ট দেখা দেয়, তীব্র গলা ব্যথা বা অন্যান্য গুরুতর উপসর্গ দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।