calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / জেলা ছাত্রদলের ১১ নেতার জামিন হবিগঞ্জে এনসিপি’র মামলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

জেলা ছাত্রদলের ১১ নেতার জামিন হবিগঞ্জে এনসিপি’র মামলায়

হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতা। রোববার (২ আগস্ট) হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে তারা...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬ • বিকাল ০৪:৪৩
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৬ বার পঠিত

তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমি এনসিপি’র বন্ধুদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে, সংঘর্ষের ঘটনায় যদি আমার সম্পৃক্ততা তারা প্রমাণ করতে পারেন তবে রাজনীতি ছেড়ে দেব।

 

তাদের জামিনের বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন, মামলায় ঘটনার সময়, তারিখ ও স্থান উল্লেখ নেই। আসামীদের বিরুদ্ধেও কোন সুনির্দিষ্ট অভিযোগের উল্লেখ নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

 

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও জেলা শহরে এনসিপির কর্মসূচি ছিল। এতে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ জি কে গউছ এমপিসহ কেন্দ্রীয় নেতাদের কটাক্ষ করে বক্তব্য দেন। সন্ধ্যায় জেলা শহরের সমাবেশ শেষ করে নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে কোর্ট মসজিদের সামনে পৌছলে তাদের গাড়ি বহরে একদল যুবক হামলা করে। এক পর্যায়ে সারজিস আলমসহ নেতাকর্মীরা সোনালী ব্যাংকের প্রধান শাখায় গিয়ে আশ্রয় নেন। তখন দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনায় বুধবার রাতে এনসিপি’র ছাত্র সংগঠন জেলা ছাত্র শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদি হয়ে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।