বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের জেনারেল ম্যানেজার মো. আলমগীর হোসেন জানান, নতুন এ কূপ থেকে প্রতিদিন ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ কূপে ১৮০ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে। তবে গ্যাসের পরিমাণ ২০০ থেকে ২২০ বিসিএফ হতে পারে। আর ২টি পর্যায়ে পরীক্ষা শেষে প্রকৃত মজুদ নির্ধারণ করা যাবে।
কূপে ৩ স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বাপেক্সের এ কর্মকর্তা।
ইলিশা-১ কূপ খননের মধ্যদিয়ে জেলায় মোট ৯টি গ্যাস কূপ খনন করা হয়েছে। বোরহানউদ্দিসের শাহবাজপুরে ৬টি, ভোলা নর্থে ২টি ও সর্বশেষ ইলিশা ফিল্ডে একটি কূপ খনন করা হয়।