calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / হোয়াটসঅ্যাপের যেভাবে কল রেকর্ড করবেন, জেনে নিন সহজ উপায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

হোয়াটসঅ্যাপের যেভাবে কল রেকর্ড করবেন, জেনে নিন সহজ উপায়

হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কলে হওয়া গুরুত্বপূর্ণ কথোপকথন সংরক্ষণ করতে চান অনেক ব্যবহারকারী। তবে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে এখনো সরাসরি কল রেকর্ডিংয়ের সুবিধা নেই। ফলে তৃতীয় পক্ষের অ্যাপ বা ফোনের স্ক্রিন রেকর্ডিং ফিচারের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ আগস্ট ২০২৬ • সন্ধ্যা ০৬:২২
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৭ বার পঠিত

বর্তমানে গুগল প্লে স্টোরে Call Recorder (Early Access) নামে একটি অ্যাপ পাওয়া যায়, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপের অডিও কল রেকর্ড করা সম্ভব। কিছু স্মার্টফোনে ভিডিও কলের অডিওও সংরক্ষণ করা যায়।

যেভাবে সেটআপ করবেন

প্রথমে গুগল প্লে স্টোর থেকে Call Recorder (Early Access) অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন। অ্যাপটি চালুর পর প্রয়োজনীয় অনুমতি (Permission) দিন এবং শর্তাবলি (Terms and Conditions) গ্রহণ করুন।

এরপর মাইক্রোফোন, কনট্যাক্ট, নোটিফিকেশন ও রেকর্ডিং–সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতিগুলো চালু করতে হবে। তারপর Recording Option চালু করে Exclude App অপশনে গিয়ে Request the Permission নির্বাচন করে বাকি প্রয়োজনীয় অনুমতি দিলেই সেটআপ সম্পন্ন হবে।

সেটআপ শেষ হলে হোয়াটসঅ্যাপে কল করার সময় অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কথোপকথন রেকর্ড করতে পারে। পরে অ্যাপে প্রবেশ করে রেকর্ড হওয়া কলের তালিকা, রেকর্ডের সময়, কলের দৈর্ঘ্যসহ অন্যান্য তথ্য দেখা যাবে।

তবে সব স্মার্টফোনে এই অ্যাপ সমানভাবে কাজ নাও করতে পারে। অ্যান্ড্রয়েডের সংস্করণ, নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা নীতি বা সফটওয়্যার সীমাবদ্ধতার কারণে অনেক ডিভাইসে রেকর্ডিং সুবিধা আংশিক বা সম্পূর্ণভাবে অকার্যকর থাকতে পারে।

বিকল্প হিসেবে অনেক স্মার্টফোনের বিল্ট-ইন Screen Recorder ব্যবহার করেও হোয়াটসঅ্যাপের অডিও বা ভিডিও কল সংরক্ষণ করা যায়। ফোনে এ সুবিধা না থাকলে নির্ভরযোগ্য স্ক্রিন রেকর্ডার অ্যাপ ব্যবহার করা যেতে পারে।

তবে অন্য কারও কল রেকর্ড করার আগে অবশ্যই তার সম্মতি নেওয়া উচিত। অনেক দেশে অনুমতি ছাড়া কথোপকথন রেকর্ড করা আইনগত জটিলতার কারণ হতে পারে এবং এতে ব্যক্তিগত গোপনীয়তাও লঙ্ঘিত হতে পারে।