বিশেষজ্ঞরা বলছেন, হেডসেটটি দেখতে অনেকটাই স্কি গগলস এর মতো। যা দেখা ও শোনার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। ব্যবহারকারীরা এটি দিয়েই ভার্চুয়াল ওয়ার্ল্ডে অ্যাপস ব্যবহার, মুভি দেখা এবং ডকুমেন্টস লিখতে পারবেন। এটিতে থাকছে ১২ টি অত্যাধুনিক ক্যামেরা, যা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করা যাবে। এছাড়া থাকছে ছয়টি মাইক্রোফোন। চোখ ও হাত দিয়ে সহজেই এটাকে নিয়ন্ত্রণ করার জন্য থাকছে সেন্সর।
দুই ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিবে হেডসেটটি। অ্যাপলের মিক্সড হেডসেট আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে। ওই বছরের শেষের দিকে বিশ্বব্যাপী এর বাজারজাত হতে পারে।
ওয়েডবুশ সিকিউরিটিজের অ্যানালিস্ট ডেন ইভস আশা করছেন প্রথম বছরে মাত্র দেড় লাখ হেডসেট বিক্রি হতে পারে৷ সংখ্যাটি অ্যাপলের হিসেবে খুবই সামান্য, কারণ বছরে ২০০ মিলিয়নের বেশি আইফোন বিক্রি করে অ্যাপল৷