calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট করবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট করবে

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিশ্বে তরুণদের নিয়ে কাজ করছে স্বেছাসেবী সংগঠন জেসিআই বাংলাদেশ। জেসিআই বাংলাদেশের উদ্যোগে এসপায়ার টু ইনোভেটের (এটুআই) সহযোগিতায় ৯-১০ জুন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ‘জেসিআই স্মার্ট...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ • বিকাল ০৪:৩৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১৯ বার পঠিত

অনুষ্ঠিতব্য স্মার্ট বাংলাদেশ সামিট প্রসঙ্গে এসপায়ার টু ইনোভেট-এটুআই’র সম্মানিত প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানালেন, স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে সরকার। যার মধ্যে আছে—স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সৃষ্টিশীল তরুণদের সংগঠন জেসিআই যে বিশেষ উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে।

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া বললেন, ‘স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে এতো বড় আয়োজন এটাই প্রথম। বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ লক্ষ্য পূরণে জেসিআই বাংলাদেশ সংগঠনের তারুণ্যদীপ্ত অংশগ্রহণ ভিন্ন মাত্রা যোগ করবে । প্রথমবার জেসিআই ক্রিয়েটিভ ইয়াং এন্টারপ্রেনিউর বা সিওয়াইই পুরস্কার দেওয়া হবে। আলোচিত সেশনে ২৫০ জন তাদের উদ্ভাবনী ব্যবসার আইডিয়া উপস্থাপন করবেন। বিজয়ী ১৫ জনের জন্য আছে সাড়ে তিন লাখ টাকা নগদ অর্থ পুরস্কার। বিজয়ীদের ব্যবসাকে জেসিআই ব্যানারে বিশ্ব প্লাটফর্মে উপস্থাপনের সুযোগ ও ভেঞ্চার ক্যাপিটালিস্টদের থেকে আরও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির জানালেন, স্মার্ট এক্সপোর মাধ্যমে জাতীয় এবং বৈশ্বিক নামীদামি ব্র্যান্ডগুলো তাদের ভবিষ্যত স্মার্ট সলিউশন প্রদর্শনের সুযোগ পাবে। এক্সপোর প্রধান আহ্বায়ক তাহসিন আজিম সেজান জানালেন, দুদিনের অনুষ্ঠানে মোট ১১টি বিশেষ অধিবেশনসহ সেশন থাকছে। সভায় উপস্থিত থাকবেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও বক্তারা।

জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপোর প্রধান লক্ষ্য বিশেষজ্ঞদের আলোচনা সংশ্লিষ্ট মহলে তুলে ধরা। আমন্ত্রিত অতিথি ও প্যানেলিস্টদের অভিজ্ঞতা, জ্ঞান ও মত বিনিময়ের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের সম্ভাবনার কথা বলবেন। স্মার্ট এক্সপোতে থাকবে দর্শনার্থীদের জন্য চমকপ্রদ সব প্রযুক্তির প্রদর্শন। আগামীর স্মার্ট বাংলাদেশ কেমন হবে তার উপর ভিত্তি করে আয়োজিত হবে ফিউচারিসটিক এক্সপো। 

স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড-২০২৩ আয়োজনে সহযোগিতায় থাকা এটুআই মূলত মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ও ইউএনডিপি’র সহায়তায় পরিচালিত একটি প্রকল্প। যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করছে। প্রদর্শনীতে সহায়তা করছে বেসিস, বিজিএমইএ, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডেইলি স্টার। ইভেন্ট সহযোগী আইএসপিএবি, বাক্য এবং ই ক্যাব।

স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপোর উদ্যোগের পেছনে আছেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসার তাহসিন আজিম সেজান, মুহাম্মাদ আলতামিশ নাবিল, আরিজ আফসার খান, এজাজুল হাসান খান, রেজয়ান উল হক, স্টিভ বেনেডিক্ট ডি’সিলভা, শান শাহেদ, শাখাওয়াত হোসেন, ফাহিম আহমেদ ও ফজলে মুনিম।

স্মার্ট বাংলাদেশ সামিটে প্রধান পৃষ্ঠপোষক স্বপ্ন, পাওয়ারড বাই হুয়াওয়ে, প্লাটিনাম স্পন্সর বন্ডস্টাইন, গ্রামীণফোন, ইশো, ওয়েজলি, জিও, লিংকথ্রি, ওয়ালটন, সানাফি কনস্ট্রাকশন, সিনগুলারিটি, মাস্টারকার্ড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

আয়োজক জেসিআই ঘোষিত স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ডের আপডেট (www.jcisummit.com) সাইট থেকে জানা যাবে।

/এইচবি/


tag ট্যাগ: #1111