calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল

দক্ষিণ কোরিয়ান যুবকের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর তাকে বিয়ে করেছেন বাংলাদেশি মডেল পিজে হেলেন। গত ১৮ মার্চ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। আর সম্প্রতি রাজধানী ঢাকার একটি ক্লাবে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ • সকাল ০৮:৫৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯৯ বার পঠিত

মডেল হেলেন জানান, ২০২০ সালের ডিসেম্বরে তেহো কিমের সঙ্গে পরিচয় হয় তার। বিমানবন্দর টার্মিনাল-৩ নির্মাণের কাজে ঢাকায় এসেছিলেন কোরিয়ান যুবক। তারপর প্রায় দুই বছর প্রেম চলে তাদের। সেই প্রেমকে পাকাপোক্ত করতেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

তিনি বলেন, বিয়েতে ধর্ম কোনো বাঁধা হয়নি। প্রথমে আমার পরিবার কিছুটা ভয়ে ছিল। কারণ সে বৌদ্ধ ধর্ম থেকে আমাকে কীভাবে বিয়ে করবে। তবে পরে সে আমাকে বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে।

কোরিয়ান যুবক তেহো কিমের সঙ্গে চারবার কোরিয়ায় গেছেন হেলেন। সেখানে তার পরিবারের সঙ্গে দেখাও করেছেন মডেল হেলেন। তার ভাষ্য, তেহো কিমের পরিবার বেশ শিক্ষিত। তাদের সংস্কৃতি অনেক ডিসিপ্লিনড এবং কর্মঠ। বাংলাদেশি এ মডেলকে অনেক আদর করে তেহো কিমের পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, হেলেন কিছু টিভি কমার্শিয়ালে কাজ করেছেন। একাধিক ফটোশুটেও অংশ নিয়েছেন। অন্যদিকে তার স্বামী তেহো কিম পেশায় একজন অ্যাকাউন্টস ম্যানেজার।

tag ট্যাগ: #1111