calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / সালমান খান অভিজ্ঞতা শেয়ার করলেন কারাগারের সেই দিনগুলো কেমন ছিল?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

সালমান খান অভিজ্ঞতা শেয়ার করলেন কারাগারের সেই দিনগুলো কেমন ছিল?

পালি পর্দার চকমকে দুনিয়ার আড়ালে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই। নানা আইনি জটিলতা ও বিতর্কের মুখোমুখি হওয়া বলিউড ভাইজান সালমান খান সম্প্রতি এক রিয়েলিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে নিজের কারাবাসের স্মৃতি এবং...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ • সন্ধ্যা ০৬:৫৮
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬১ বার পঠিত

অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’ এর গত সপ্তাহটি অভিনেতা সোহেল খানের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। সপ্তাহের শেষে ছোট ভাইয়ের পাশে দাঁড়াতে এবং তার মনোবল চাঙ্গা করতেই এই অনুষ্ঠানে সারপ্রাইজ এন্ট্রি দেন সালমান খান। অভিনেতা কুণাল খেমুর সঞ্চালনায় চলা এই শোয়ে ছোট-বড় পর্দার তারকার পাশাপাশি ডিজিটাল ও ক্রীড়াজগতের পরিচিত মুখরাও অংশ নিচ্ছেন, যেখানে তাদের বিভিন্ন শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর সেই শোয়ের মঞ্চেই স্মৃতির পাতা উল্টে জীবনের এক কঠিন অধ্যায় সবার সামনে তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সালমান জানান, জীবনের বিভিন্ন আইনি মামলার কারণে তাকে চারবার জেল বা পুলিশ হেফাজতে থাকতে হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৮ দিন কারাগারে কাটিয়েছেন তিনি। এর মধ্যে ১৯৯৮ সালে আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলায় প্রথমবার তাকে জেলের স্বাদ নিতে হয়। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে জেলজীবনের কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, কারাগারের সবচেয়ে কঠিন ও কষ্টকর দিক ছিল সেখানকার বাথরুমের পরিবেশ।

কারাগারের ওই দমবন্ধকর ও কঠিন পরিস্থিতিতেই মূলত বড় এক মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছিল সালমান খানকে। বন্দী জীবনের মানসিক চাপ সহ্য করতে না পেরে একপর্যায়ে তার মনে হয়েছিল, লাইট-ক্যামেরা-অ্যাকশনের এই জাঁকজমকপূর্ণ দুনিয়া চিরতরে ছেড়ে দূরে কোথাও চলে যান। সেই সময় অভিনয়ের পেশা পুরোপুরি ত্যাগ করে সাধারণ মানুষের মতো নিরিবিলিতে চাষাবাদ ও কৃষিকাজকে পেশা হিসেবে বেছে নেওয়ার কথা ভেবেছিলেন এই মেগাস্টার।

tag ট্যাগ: #সালমান খান