পুরস্কার পাওয়ার পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় বুবলী বলেন, এই সম্মান শুধু তার একার নয়, বরং ‘দেয়ালের দেশ’–এর পুরো দলের। তিনি পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী এবং পর্দার পেছনের সব কলাকুশলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ছাড়া চলচ্চিত্র উৎসবের আয়োজক, পরিবার, বন্ধু এবং ক্যারিয়ারের শুরু থেকে পাশে থাকা সবার প্রতিও ধন্যবাদ জানান এই অভিনেত্রী।
দর্শকদের উদ্দেশে বুবলী বলেন, তাদের ভালোবাসা ও নিরন্তর সমর্থনই তাকে প্রতিটি কাজে আরও ভালো করার অনুপ্রেরণা দেয়। এই পুরস্কারকে তিনি যেমন আশীর্বাদ হিসেবে দেখছেন, তেমনি ভবিষ্যতের জন্য বড় দায়িত্ব বলেও মনে করছেন। আগামী দিনে আরও ভালো গল্প ও স্মরণীয় চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।