জানা যায়, ‘গুলশানের চামেলি’ নামে একটি সিনেমায় এক যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটিতে দেশ-বিদেশের একঝাঁক তারকা অভিনয় করবেন।
সিনেমাটির শিল্পী তালিকায় রয়েছে জনপ্রিয় অভিনেতা ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এছাড়া বিশেষ চমক হিসেবে দর্শকরা দেখতে পাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও। মহরতের অনুষ্ঠানে সিনেমাটির আরও শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।