চিত্রনায়িকা নিপুণ আরও বলেন, ‘আমরা এখন হলিউডের সিনেমার সাথে প্রতিযোগিতা করছি। হলিউডের সিনেমার শো কমিয়ে আমাদের বাংলা সিনেমার শো বাড়ানো হয়েছে। যেখানে আমরা হলিউডের সিনেমার সাথে প্রতিযোগিতা করতে পারছি সেখানে হিন্দি সিনেমা বাংলা ছবিকে টেক্কা দিতে পারবে না। এটা আমার বিশ্বাস। ’
উল্লেখ্য, দেশে হিন্দি সিনেমা আমদানি নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। পরে জটিলতার অবসান করে ১২ মে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমা ‘পাঠান’। আমদানিকারক প্রতিষ্ঠানের দাবি, শাহরুখ খান অভিনীত এ সিনেমাটি প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে আয় করেছে ১ কোটি ৪৫ লাখ।
শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’ দেশে মুক্তির পরিকল্পনা চলছে। এমন কথাও শোনা যাচ্ছে ফিল্মপাড়ায়। এর আগে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটিকেও দেয়া হয়েছে মুক্তির অনুমতি। তবে কবে নাগাদ মুক্তি পাবে সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি আমদানিকারক প্রতিষ্ঠান।