প্রেমের পর বিয়ে নিয়েও উচ্চতার সমস্যায় পড়েছেন মৌসুমী হামিদ। ছেলে দেখে পছন্দ হলেও তার সমান উচ্চতার ছেলে মিলছে না। মৌসুমী বলেন, ‘লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না। আমার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি। মিলছে না। আমার উচ্চতার সমান ছেলে পেলে যেকোনো মুহূর্তে বিয়ে করে ফেলব।’
এরই মধ্যে ‘নয়া মানুষ’, ‘যাপিত জীবন’ ও ‘১৯৭১ সেই সব দিন’—তিনটি ছবির শুটিং ও ডাবিং শেষ করেছেন মৌসুমী হামিদ। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’ ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ১৮ তারিখে।
এতে মৌসুমী হামিদ ছাড়াও আরও আছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, জুয়েল জহুর, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরি, শিল্পী সরকার অপু প্রমুখ।