calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / জয়া নতুন যাত্রা শুরু করলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

জয়া নতুন যাত্রা শুরু করলেন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ে পা রাখলেন। বুধবার ‘করক সিং’র শুটিংয়ের মধ্যদিয়ে হিন্দি সিনেমায় যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী। যেখানে এই অভিনেত্রীকে বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ • বিকাল ০৫:২১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৮ বার পঠিত

শুটিং শুরুর আগে আজ একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমার নাম ‘করক সিং’ শোনা গেলেও ভারতীয় গণমাধ্যম বলছে, নাম এখনো চূড়ান্ত হয়নি। এতে থাকছেন ‘দিল বেচারা’খ্যাত সানজানা সাঙ্ঘি। এছাড়াও থাকছেন মালায়লাম তারকা পার্বতী থিরুবথু। যিনি তুমুল জনপ্রিয় সিনেমা ‘চার্লি’তে অভিনয় করেছিলেন। সব মিলিয়ে বলা যায়, প্রথম হিন্দি সিনেমায় পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী ও সানজানার মতো সহশিল্পী পেয়েছেন জয়া। সিনেমাটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।

advertisement

advertisement 4

জয়া আহসান বলেন, ‘এটা আমার প্রথম হিন্দি ছবি ও আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে এর প্রস্তাব আসে, আমি রোমাঞ্চিত হয়েছি এবং তাৎক্ষণিক হ্যাঁ বলেছিলাম। কারণ অনিরুদ্ধ রায় চৌধুরী ও পঙ্কজ ত্রিপাঠির মতো সহশিল্পীর লোভটা সামলাতে পারিনি। আমি চেয়েছিলাম, তাদের দুজনের সঙ্গে কাজ করতে। অবশেষে আমার প্রথম হিন্দি ছবিতেই সেটা হলো!’

জানা গেছে, সিনেমাটি ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প উঠে আসবে। আর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ এবং অনিরুদ্ধ রায় চৌধুরী।

facebook sharing button
twitter sharing button
tag ট্যাগ: #111