calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / পরীমনি এবার মুখ খুললেন ‘নারী কিসে আটকায়’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পরীমনি এবার মুখ খুললেন ‘নারী কিসে আটকায়’

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরির বিয়েবিচ্ছেদ ঘোষণার পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘুরপাক খাচ্ছে। এতে লেখা— ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট ২০২৩ • সকাল ১১:২১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮৮ বার পঠিত

এই পোস্টটির পক্ষে-বিপক্ষে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া ও মতামত দেখা গেছে। এবার সেটি নিয়ে নিজের মতামত জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।

রোববার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে রাজ্যের সঙ্গে একটি ছবি পোস্ট করে এ নায়িকা লেখেন— ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কিসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়।’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমো। 


এদিকে প্রায় মাস তিনেক ধরে পরীমনির দাম্পত্য জীবনও চলছে বেশ জটিলতায়। গত ২০ মে তাকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছেন।

মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ ও পরীমনি। এর পর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। 

tag ট্যাগ: #1111