calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / ক্যাটরিনা স্বামীকে যা করতে নিষেধ করেন , ফাঁস করলেন ভিকি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ক্যাটরিনা স্বামীকে যা করতে নিষেধ করেন , ফাঁস করলেন ভিকি

বলিউডের আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রথম বিয়েবার্ষিকী আগামী ৯ ডিসেম্বর। তার আগেই ক্যাটরিনাকে নিয়ে ঘরের কথা দর্শকদের কাছে ফাঁস করলেন ভিকি কৌশল।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ • সন্ধ্যা ০৬:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬২ বার পঠিত

প্রায়ই ভিকিকে সোশ্যাল মিডিয়ায় মজার মজার ভিডিও পোস্ট করতে দেখা যায়। এ নিয়ে প্রায়ই ক্যাটরিনা তার স্বামী ভিকিকে অনুনয়-বিনয় করেন বলে জানা গেছে।

সম্প্রতি একটি পাঞ্জাবি গানে লিপ দিচ্ছেন ভিকি এমন একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে পাঞ্জাবি গানের তালে তালে হাত নেড়ে নাচার চেষ্টা করছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত অভিনেতা।

তবে মজার বিষয় হলো গানের সঙ্গে ভিকি যখন নাচছিল তখন ক্যাটরিনাকে স্বামীর হাতেপায়ে ধরতে দেখা গেছে। কিন্তু কেন?এর কারণ জানলে অবাক না হয়ে পারেননি ভক্তরা।

ভিকি জানান, এরকম ফানি ভিডিও নিয়ে ক্যাট চিন্তি থাকে। কারণ সামাজিক মাধ্যমে এ ভিডিও যদি তাকে বিড়ম্বনায় ফেলে, এ বিষয়ে সবসময় সাবধান করেন ক্যাটরিনা।

ভিকির কথায়, ‘আমার স্ত্রী এ ধরনের ভিডিও পোস্ট না করতে অনুরোধ করে। কিন্তু আমার কিছু করার নেই। আশা রাখি, হয়তো কোনো দিন ক্যাট বিষয়টাকে ভালো নজরে দেখবে।’

ক্যাটরিনার আপত্তি সত্ত্বেও ভিকি যে  ভিডিও পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, জনপ্রিয় ‘কেয়া বাত হ্যায়’ গানটিতে লিপ দিচ্ছেন ভিকি। এসময় ভিকিকে জ্যাকেট, টুপি আর রোদ চশমা পরে লিপসিং করতে দেখা যায়।

এ গানটি ভিকির নতুন ছবি ‘গোবিন্দ নাম মেরা’তেও রয়েছে। নতুন সঙ্গীতায়োজনের এ গানটি ভিকির  সঙ্গে দেখা যাবে কিয়ারা আদভানি ও ভূমি পেডনেকার। ছবিটি চলতি মাসেই ওটিটিতে মুক্তি পাবে।

tag ট্যাগ: #111