এদিকে রাজের আহত হওয়ার খবর প্রকাশের পর পরীমনিও একটি ছবি দিয়ে জানান, তিনি হাসপাতালে। নিজের ফেসবুকে পরীমনি একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা গেছে, ক্যানুলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখছেন, ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম।
২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় রাজ-পরীমনির। পরিচয় থেকে প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং পরবর্তী সময়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ২০২২ সালের জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন অভিনেত্রী পরীমনি।
তবে পরীমনিকে বাসায় রেখে গত ২০ মে নিজের সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান শরিফুল রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তার পর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।