calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / সালমান ফ্লপ ছবি নিয়ে বাংলাদেশে মাসুদ রানা হয়ে এলেন সুমন,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

সালমান ফ্লপ ছবি নিয়ে বাংলাদেশে মাসুদ রানা হয়ে এলেন সুমন,

গেল ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে দুই/তিনটি সিনেমার কারণে ঢালিউড হয়ে উঠেছিল জমজমাট। দেশের প্রেক্ষাগৃহে এখনও যে দাপট অব্যাহত রয়েছে তা স্মরণকালের অন্যতম সেরা বটে। এর মধ্যে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ • দুপুর ০১:১৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৩ বার পঠিত

দেশে জাজ মাল্টিমিডিয়া নিজেই পরিবেশনা করছে ছবিটি। দেশে হলসংখ্যা সুবিধাজনক না হলেও বিদেশে রীতিমতো রেকর্ড গড়েছে ‘এমআর-৯’। উত্তর আমেরিকায় ছবিটি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব জানালেন, যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

‘এমআর-৯: ডু অর ডাই’ ছবিতে এবিএম সুমনের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান। এছাড়া ঢাকা থেকে আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি; আর মার্কিন অভিনয়শিল্পী হিসেবে কাজ করেছেন মাইকেল জেই হোয়াইট, নিকো ফাস্টার, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন প্রমুখ। 

এদিকে রোজার ঈদে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। কিন্তু বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। দুর্বল চিত্রনাট্য, অভিনয় ও নির্মাণের কারণে কড়া সমালোচনার মুখে পড়ে ছবিটি। আর বক্স অফিসে বাজেটের ২২৫ কোটি রুপির ধারেকাছেও যেতে পারেনি ২ ঘণ্টা ২৪ মিনিট ৭ সেকেন্ডের এই ছবিটি!

মুক্তির চার মাস পর সালমানের সেই ছবি আসছে বাংলাদেশে। এতমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ২৫ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ছবিটি আমদানি করেছে মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স। 

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সালমান খানের নায়িকা পূজা হেগড়ে। এছাড়াও আছেন ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, জগপতি বাবু, রাঘব জুয়াল, জেসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি সতীশ কৌশিক প্রমুখ।

tag ট্যাগ: #1111