সিলেকশন বা ক¤িপটিশন বিভাগে নয়। জানা যায়, আগামী ৭ সেপ্টেম্বর ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন বোম্বের স্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করেছে নুসরাত ইমরোজ তিশা। এছাড়া আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে।
মুজিব টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে : একটি জাতির রূপকার
গত বছর কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা নিয়ে অংশ নিয়েছিলেন আরিফিন শুভসহ বেশ কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি। সেখানে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়। এবার সিনেমাটি নিয়ে কানাডা যাচ্ছেন আরিফিন শুভ ও নুসরাত...