ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অনটাচ ইউথ ফাউন্ডেশনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে জড়ো হন মান্নাতের বাইরে। তাদের প্রতিবাদ অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে।
তাদের অভিযোগ, ‘বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনগুলোতে কাজ করছেন। যা যুব সমাজকে বিপথগামী করছে, ভুল পথে চালিত করছে।’
প্রসঙ্গত, শাহরুখ এই মুহূর্তে একটি অনলাইন গেমিং অ্যাপের মুখ। বিভিন্ন সময় এই অ্যাপের হয়ে প্রচার চালাতেও দেখা গিয়েছে কিং খানকে। আর সেকারণেই শাহরুখের মান্নাতের সামনে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখায় আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন।
আর মোটে দেড় সপ্তাহ বাকি শাহরুখের ‘জওয়ান’ ছবির মুক্তির। টুইটারেই জনসংযোগ রাখছেন নিজের অনুরাগীদের সঙ্গে। ‘পাঠান’-এরপর অভিনেতার এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে।