‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। আরও আছেন দীপিকা পাড়ুকোন। আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ।
ট্রেলার দেখে খানিকটা অনুমান পাওয়া গেছে, একজন ‘জওয়ান’ জানেন না তিনি কে, পরিচয় কী, ভালো না খারাপ, এসবের কোনও উত্তর তার কাছে নেই। আর এসব প্রশ্নের উত্তর খুঁজতে শাহরুখ এবং অ্যাটলির যুগলবন্দি, ‘জওয়ান’। ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং- সবই আছে। ট্রেলারে বারাবরের মতো প্রশ্ন তুলছে একাধিক। আদতে কীসের গল্প বলবে এই ছবি? শাহরুখ কি হিরো না ভিলেন?