শেহজাদের পাঞ্জাবি পরা ছবি দেখে বুবলির ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করছেন। অনেকেই শেহজাদের জন্য দোয়া করেছেন।
জনপ্রিয় চিত্রনায়িকা বুবলীকে নিয়ে তার ক্যারিয়ারের শুরু থেকেই গণমাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে নানা রকম আলোচনা ও সমালোচনা চলছে। এমনকি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার ভাঙনের জন্য এ নায়িকাকে দায়ী করেন অনেকে।
এরমধ্যে জানা যায় বুবলীকে শাকিব বিয়ে করেছেন। তাদের বিবাহিত জীবনের বয়স চার বছর। এর মধ্যে তারা সন্তানের বাবা-মা হয়েছেন। শেহজাদ খান বীর নামে সেই সন্তানের বয়সও তিন বছরের কাছাকাছি। কিন্তু অপুর মতো বুবলীর সঙ্গেও সংসার পাততে নারাজ শাকিব। বিভিন্ন সময় আকারে ইঙ্গিতে সেটা গণমাধ্যমে প্রকাশও করেছেন।