calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / ‘এক নারীতে সন্তুষ্ট এমন পুরুষ আমার পছন্দ’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

‘এক নারীতে সন্তুষ্ট এমন পুরুষ আমার পছন্দ’

‘আমার এ রকম পুরুষ পছন্দ যে এক নারীতেই সন্তুষ্ট।’ এ কথা বললেন অভিনেত্রী সুহানা। পরিচালক জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে যার অভিষেক হচ্ছে। তিনি শাহরুখ খান ও গৌরি খান দম্পতির কন্যা সুহানা খান।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ • সকাল ০৯:৪৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮৯ বার পঠিত

এ সিনেমায় ভেরোনিকা লজ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ভোগ ইন্ডিয়া-কে সাক্ষাৎকার দিয়েছেন সুহানা। এ সময় তাকে প্রশ্ন করা হয়, যদি ভেরোনিকার প্রেমিক অন্য মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় তবে সে কী করবে? জবাবে সুহানা খান বলেন— ‘এরই মধ্যে ভেরোনিকার পেছনে ছেলেদের লম্বা লাইন রয়েছে। তাই এমনটা হলে সে অন্য ছেলেদের মেসেজ দেবে।’

সিনেমার চরিত্র রূপায়ন করতে গিয়ে অন্য ছেলেদের মেসেজ দিলেও ব্যক্তিগত জীবনে ঠিক তার উল্টো সুহানা। ব্যক্তিগত জীবনের কথা জানিয়ে সুহানা বলেন, ‘এ রকমটা জানতে পারলে সঙ্গে সঙ্গে ব্রেকআপ করে দেব। আমার এ রকম পুরুষ পছন্দ যে এক নারীতেই সন্তুষ্ট।’

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সুহানা খান। 

বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখতে চান সুহানা। সেভাবে প্রস্তুতিও নিচ্ছেন। ইতোমধ্যে মঞ্চে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে। 

নতুন বছরের শুরুতে গুঞ্জন উঠে, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা। বলিপাড়ার বাতাসে এ খবর গত কয়েক মাস ধরে ভেসে বেড়াচ্ছে।

এর আগে হিন্দুস্তান টাইমসকে অমিতাভ বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র বলেন- ‘ক্রিসমাস সেলিব্রেশনে কাপুর পরিবারের সামনে সুহানাকে নিজের ‘পার্টনার’ বলে পরিচয় করিয়ে দেন ২২ বছর বয়েসী অগস্ত্য।’

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন অগস্ত্য নন্দা। এ সিনেমার শুটিং সেটে তাদের সম্পর্কের সূচনা। এ বিষয়ে সূত্রটি বলেছিলেন- ‘শুটিং সেটে একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন সুহানা-অগস্ত্য।

tag ট্যাগ: #1111