মূলত ‘আবার প্রলয়’ সিরিজের সাফল্য উদযাপন করতেই এক পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে পরিচালক রাজ চক্রবর্তীর নাচের সঙ্গী হয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রীও উপস্থিত ছিলেন সেই পার্টিতে। তিনি অন্তঃসত্ত্বা বলে নাচে অংশ নেননি। সে কারণেই নাচে রাজের সঙ্গী হয়েছেন। এই সাধারণ বিষয়টি ট্রোলকারীরা তিল থেকে তালে রূপান্তরিত করবে– তা স্বপ্নেও ভাবেননি কৌশানী।
তাঁর কথায়, ‘‘সফলভাবে সামনে এগিয়ে যেতে হলে, ‘ট্রোল’ নামক শব্দগুলো এড়িয়ে চলতেই হবে। নিজের কাজ যতক্ষণ সৎ ও সঠিকভাবে করে যাচ্ছি, ততক্ষণ কোনো কিছু নিয়েই ভাবনা নেই।’’