calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / লক্ষ্য এবার মিস ইউনিভার্স রাহাফ আল–হারবির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

লক্ষ্য এবার মিস ইউনিভার্স রাহাফ আল–হারবির

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিহাসের অংশ হয়েছেন সৌদি আরবের রাহাফ আল–হারবি। গত বছর নাপোলিতে অনুষ্ঠিত মিস ইউরোপ মহাদেশীয় সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন তিনি। সৌদি আরবের হয়ে প্রথম এমন কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ০৯:০৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪৬ বার পঠিত

আরব নিউজের ‘মেম্যান শো’ অনুষ্ঠানে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন রাহাফ আল–হারবি। এই শোতেই তিনি আগামী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার আশা ব্যক্ত করেন।

আরব নিউজের পডকাস্ট ‘দ্য মেম্যান শো’তে আল–হারবি বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বেশ কঠিন ছিল। কারণ প্রতিযোগিতার একটি পূর্বশর্ত হলো, স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ে এ ধরনের কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু সৌদি আরবে তখন এ ধরনের কোনো সুযোগ ছিল না।

তিনি বলেন, আমি মনে করি, সৌদি আরবে আমি আমার সম্ভাবনার সবটুকু পেয়ে গেছি। কারণ এখানে কোনো রানওয়ে (ক্যাটওয়াক) নেই।

আগামীতে মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার আশার কথাও জানান তিনি।

আল–হারবি যত বেশি সম্ভব ফটোশুটে অংশ নেওয়ার চেষ্টা করেন। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঘোড়দৌড় প্রতিযোগিতা সৌদি কাপে তিনি সৌদি ডিজাইনার পাভোনের সঙ্গে যৌথভাবে কাজ করেন। সেই অনুষ্ঠানে আল–হারবির ছবি বেশ ভাইরাল হয়। তার পরনে ছিল আল–আহসা থেকে অনুপ্রাণিত হয়ে প্রাকৃতিক সিল্কের ওপর মুক্তার কাজ করা পোশাক। আল–আহসা ‘লাখ লাখ তাল গাছের শহর’ হিসেবে পরিচিত।

সৌদি কাপ নিয়ে আল–হারবি বলেন, এটা অনেকটা মেট গালার মতো, কিন্তু আমাদের নিজস্ব ধরনে। এখন তিনি সৌদি ফ্যাশন কমিশনের মাধ্যমে আসন্ন সৌদি ফ্যাশন সপ্তাহের সঙ্গে যুক্ত আছেন।

চিকিৎসক পরিবারে জন্ম আল–হারবি নিজেও একজন চিকিৎসক। তবে তার কাছে মডেলিং বেশি সৃজনশীল মনে হয়েছে। তিনি পড়ালেখার পাশাপাশি পেশা হিসেবে মডেলিং বেছে নিয়েছিলেন। বর্তমানে অভিনয়ের প্রতি বেশি মনযোগ দিচ্ছেন হারবি। 

সফল সৌদি সিরিজ টিভি ‘ইয়াল নোউফ’–এ কাজ করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন আল–হারবি। সিরিজটি জয় অ্যাওয়ার্ডের জন্য মনোনীতও হয়। তিনি অক্টোবরে শুরু হতে যাওয়া আরেক সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

তিন ক্ষেত্রে কাজ করা নিয়ে আল–হারবি বলেন, আমার মনে হয় সবই সময় ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। আমি সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাজ করি। আর ফটোশুটে খুব বেশি সময় লাগে না। আমি আর আমার টিম বসে সবার সুবিধামতো দিন-তারিখ ঠিক করি। শুটে এক থেকে তিন ঘণ্টা লাগে। এটা অনেকটা জিমে যাওয়ার মতো।

tag ট্যাগ: #1111