calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / প্রথমে ভেবেছিলাম ভালোবেসে ছবিগুলো পোস্ট করছে কিন্তু...
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

প্রথমে ভেবেছিলাম ভালোবেসে ছবিগুলো পোস্ট করছে কিন্তু...

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা সাদিয়া মির্জা প্রতারণার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১১:২৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৫৫ বার পঠিত

সোমবার দুপুরে রাজধানীর ভাটারা থানায় জান্নাত চৌধুরী আইডির নাম উল্লেখ করে জিডি করেন এ অভিনেত্রী।

সার্দিয়া মির্জা জিডির বিষয়ে বলেন, গত কয়েকদিন ধরে জান্নাত চৌধুরী নামে একটি আইডিতে আমার ছবি আপলোড করতে থাকে। প্রথমে ভেবেছিলাম কোনো ভক্ত হয়তো আমাকে ভালোবেসে ছবিগুলো পোস্ট করছে।

কিন্তু শুক্রবার আমাকে একজন জানান, ওই আইডি থেকে আমার কথা বলে একজনের কাছ থেকে ৮১ হাজার টাকা নিয়েছে।

অভিনেত্রী আরও জানান—এভাবে আরও কয়েকজনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ফলে অনেকটা বাধ্য হয়েই জিডি করেছেন সাদিয়া মির্জা।

এই নায়িকা বলেন, হয়তো কেউ আড়ালে থেকে আমার সম্মান হানির চেষ্টা করছে। আমরা যারা শিল্পী তাদের সমাজে একটা মর্যাদা রয়েছে। এভাবে চলতে থাকলে ভক্তদের কাছে আমার সম্পর্কে নেতিবাচক খবর ছড়িয়ে পড়বে।

তাই আমার অবস্থান পরিষ্কারের জন্য আইনি পদক্ষেপ নেয়া। আমি চাই যারা এসব করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

এছাড়া এই তরুণ অভিনেত্রী অন্যদের সতর্ক করে বলেন, আসলে মিডিয়ায় কাজ করতে হলে চোখ-কান খোলা রাখতে হয়।

যে কেউ যেকোনো সময় পিছলে পড়ে যেতে পারেন। সম্মান অর্জন করা খুব কঠিন কাজ। একটু অসাবধানতার জন্য মুহূর্তেই জীবনের অর্জিত সব সম্মান হারিয়ে যেতে পারে।

tag ট্যাগ: #1111